অর্ডার ম্যানেজমেন্ট CRM

সব অর্ডার এক জায়গায় — যেভাবেই আসুক।

ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, IMO, ফোন কল, নিজের ওয়েবসাইট — সব অর্ডার একটাই তালিকায় আসে, যেখান থেকে আপনার পুরো টিম কাজ করে। সাথে ডুপ্লিকেট শনাক্তকরণ, কুরিয়ার ট্র্যাকিং আর রিপোর্ট।

বাংলা ও ইংরেজি ইন্টারফেস · ডেটার মালিক আপনি · যেকোনো সময় ডাউনলোড

অর্ডার ছড়িয়ে ছিটিয়ে

কিছু ইনবক্সে, কিছু খাতায়, কিছু শুধু কারও মাথায়। সন্ধ্যায় গিয়ে আসল হিসাব কেউ বলতে পারে না।

একই কাস্টমার, দুইবার

একজন কাস্টমার দুই জায়গায় মেসেজ দেয়, দুইজন কর্মী আলাদা করে কনফার্ম করে, আর একটা পার্সেল অকারণে চলে যায়।

কে কী করল, জানা নেই

একটা অর্ডার বাতিল হলো — কে করল, কেন করল? রেকর্ড না থাকলে প্রতিটা ঝামেলাই তর্কে গড়ায়।

যা যা পাবেন

আমাদের দেশে অর্ডার যেভাবে আসে, সেভাবেই বানানো

বিদেশি CRM অনুবাদ করা নয়। ক্যাশ অন ডেলিভারি, কুরিয়ার পার্সেল আর বাংলায় কাজ করা টিমের কথা ভেবেই প্রতিটা স্ক্রিন সাজানো।

একটাই অর্ডার তালিকা

হোয়াটসঅ্যাপ, IMO, ফোন কল, ওয়েবসাইট, ফেসবুক, মেসেঞ্জার — প্রতিটা অর্ডারে সোর্স লেখা থাকে, তাই কোন চ্যানেল থেকে সত্যিই বিক্রি হচ্ছে সেটা জানা যায়।

ডুপ্লিকেট শনাক্তকরণ

মোবাইল নম্বর, নাম আর ঠিকানা মিলিয়ে সাম্প্রতিক অর্ডারের সাথে স্কোর করা হয়। সন্দেহজনক হলে পার্সেল বুকিংয়ের আগেই রিভিউয়ে আটকে যায়।

কুরিয়ার ও ক্যাশ অন ডেলিভারি

ডেলিভারি চার্জ, জেলা, ট্র্যাকিং কোড আর আসলে কত টাকা উঠল — সব অর্ডারের সাথেই থাকে, তাই রিটার্ন আর হিসাব মেলানো আন্দাজে করতে হয় না।

টিম ও অনুমতি

অ্যাডমিন, ম্যানেজার আর কর্মচারী — তিন ধরনের ভূমিকা। ম্যানেজার দেখে নিজের টিম, কর্মচারী দেখে নিজের অর্ডার। যার যা দেখার কথা নয়, সে সেটা নামাতেও পারে না।

কাজের রিপোর্ট

দিন অনুযায়ী, সোর্স অনুযায়ী, কর্মী অনুযায়ী বিক্রি। পেন্ডিং, কনফার্ম, ডেলিভার, বাতিল — আর পাইপলাইনে কত টাকা আটকে আছে।

ডেটা আপনার, যখন খুশি নামান

অর্ডার, কাস্টমার, প্রোডাক্ট, কর্মী — এক ক্লিকে CSV বা Excel-এ নামে, বাংলা লেখা ঠিকঠাক থাকে। প্রতিটা এক্সপোর্ট অডিট লগে লেখা থাকে।

শুরু করবেন যেভাবে

একই দিনে চালু

1

তথ্য পাঠান

নিচের ছোট ফর্মে ব্যবসার নাম আর মোবাইল নম্বর দিন। একই দিনে আমরা ফোন করব।

2

বিকাশে পেমেন্ট

প্যাকেজ বেছে প্রথম মাসের টাকা পাঠান। কোনো কার্ড লাগবে না, অনলাইন ফর্মের ঝামেলাও নেই।

3

লগইন বুঝে নিন

আপনার প্রোডাক্ট আর কর্মী বসিয়ে অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হয়, আর ফোনে একবার পুরো টিমকে দেখিয়ে দেওয়া হয়।

প্যাকেজ ও দাম

দুইটা প্যাকেজ, লুকানো খরচ নেই

মাসিক, বিকাশে পেমেন্ট। সেটআপ, হোস্টিং, আপডেট আর সাপোর্ট — দুইটাতেই অন্তর্ভুক্ত।

স্টার্টার
৳2,000 / মাস
  • ৫ জন পর্যন্ত ব্যবহারকারী
  • সীমাহীন অর্ডার ও কাস্টমার
  • ডুপ্লিকেট শনাক্তকরণ
  • রিপোর্ট ও অডিট লগ
  • CSV ও Excel এক্সপোর্ট
স্টার্টার নিন

কোনটা আপনার জন্য ঠিক বুঝতে পারছেন না? ফোন করুন, সত্যিটাই বলে দেব।

যা সবাই জিজ্ঞেস করেন

সোজা উত্তর

আমার ডেটার মালিক কে?

আপনি। প্রতিটা ব্যবসার জন্য সম্পূর্ণ আলাদা ডাটাবেস — আপনার কাস্টমার লিস্ট কখনো অন্য কারও সাথে মেশে না। যেকোনো সময় নিজেই সব ডেটা নামিয়ে নিতে পারবেন, আর কখনো ছেড়ে গেলে পুরো ডেটা হস্তান্তর করে আমাদের কপি মুছে ফেলা হয়।

আমার কর্মীরা তো টেকনিক্যাল না।

পুরো ইন্টারফেস বাংলায় চলে, আর অর্ডার নেওয়ার কাজটা একটাই স্ক্রিনে। ফোনে একবার টিমকে দেখিয়ে দেওয়া হয় — বেশিরভাগ মানুষ সেদিনই সড়গড় হয়ে যায়।

নিজের সার্ভারে রাখা যাবে?

যাবে। ডেটা যদি নিজের নিয়ন্ত্রণে রাখতে চান, আমরা আপনার সার্ভারেই বসিয়ে দেব আর মাসিক সাপোর্ট চালু থাকবে। ফোন করলে দাম বলে দেব।